সময় কলকাতা ডেস্কঃ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভের সংখ্যা ১৯৫৭। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ২৬৫৪ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২১ শতাংশ। যা ক্রমশ নিম্নমুখী। অ্যাকটিভ কেস ০.০৬ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা