Home » এবার কি দিল্লিতে সায়গল, শুনানি আজ

এবার কি দিল্লিতে সায়গল, শুনানি আজ

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পেতে মরিয়া ইডি। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে দিল্লি নিয়ে যেতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে এই শুনানি রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। সকাল ১১টা নাগাদ হতে পারে শুনানি।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সায়গলকে আসানসোল জেলের মধ্যেই গ্রেফতার করেছে ইডি। গরু পাচার মামলায় ২০২০ সালে এনামুল হককে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তিহার জেলে রয়েছে এনামুল হক। এনামুলের সঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ঘনিষ্ঠতা থাকায় সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতে তৎপর ইডি। সে কারণেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। অনুমতি পেতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই আবেদন খারিজ করে দেয় আদালত।

তবে এবার সোজা দিল্লি নিয়ে গিয়ে সায়গলকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

About Post Author