আজ ১৩ অক্টোবর। আজকের দিনের বিশেষ কিছু গুরুত্ব আছে।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :
১৫৫৬ – মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
১৭৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮১৫ – সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৮৮৪ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।
১৯২৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
১৯৩৭ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৯১ ষ্টার থিয়েটার ভস্মীভূত
১৯৯৯ – ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৮৬২ – পর্যটক ও লেখক মেরি কিংসলে।
১৮৯০ – কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক।
১৯১১ – অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯২৫ – মার্গারেট থ্যাচার, লৌহমানবী হিসেবে খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৩৮ – হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৪৮ – নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানি কাওয়ালি সঙ্গীত শিল্পী।
১৯৭৯ – ওয়েস ব্রাউন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
আজ যে বিখ্যাত মানুষের প্রয়াণ দিবস
১৮৮২ – জোযেফ আর্থার গোবিনো, ফরাসী দার্শনিক ও লেখক।
১৯১১ – ভগিনী নিবেদিতা, (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারতহিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।
১৯৬৪ প্রেমাঙ্কুর আতর্থী, কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৮৩ – অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক।
১৯৮৭ – কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক।
২০০২ – ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী।
২০০৬ – ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা