সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯২৬- অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৫৬- বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৭১ -মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।
২০২০-2020 TB-9 ও 2020 ST-1 নামের দুটি গ্ৰহাণু পৃথিবীকে অতিক্রম করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৭২ – বাউল কবি লালন শাহ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯০ -বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯৩০ – প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান ।
১৯৩০ – সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতীয় বাঙালি লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় –এর জন্মদিন আজ।
১৯৪১ – বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা রমা চৌধুরী এদিন জন্মান।
১৯৮১ – গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার, আই সি সি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৬ – বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ মহেন্দ্রনাথ দত্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক এবং অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮৪ – রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন এদিন প্রয়াত হন।
১৯৮৯ – বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি