সময় কলকাতা ডেস্কঃ আজ ১২ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৮১ – ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।
১৯০৯ – কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।
১৯৯২ – কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু।
২০০৮ – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রতিষ্ঠা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৪ – কামিনী রায়, বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০২ – পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯২৪ – কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসংগীত শিল্পী এদিন জন্মান।
১৯৫৫ – বাংলাদেশী লেখক হরিশংকর জলদাস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮১ – দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডুর জন্মদিন আজ।
২০০০ – সরদার মোহাম্মদ আব্দুল আহাদ সর্বকনিষ্ঠ বিশিষ্ট মহাকাশ চিন্তাবিদ ও গবেষক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭৮- প্রখ্যাত সমাজসেবী ও সর্বোদয় সেবক শিশিরকুমার সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৮১- ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৮৬ – চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু এদিন প্রয়াত হন।
১৯৯১ – ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৯৭ – উমাপ্রসাদ মুখোপাধ্যায়, পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি