Home » সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে এগ ফিঙ্গার

সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে এগ ফিঙ্গার

সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে এগ ফিঙ্গার
সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি এগ ফিঙ্গার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

ডিম-৬টি
পেঁয়াজ কুচি-আধ কাপ
চিলি ফ্লেক্স-১ টেবিল চামচ
অরিগ্যানো-১ টেবিল চামচ
গাজর কুচি-২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি-২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ-স্বাদ মতো
বিস্কুটের গুঁড়ো-২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার-আধ কাপ

প্রণালী

প্রথমেই ডিমগুলি একটি বড় বাটিতে ভাল করে ফেটিয়ে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে আবার ভাল করে ফেটিয়ে নিন। একটি বড় পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে দিন। পনেরো মিনিট পর ডিম ভাপা হয়ে এলে তা ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে টুকরো করে নিন। এবার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট পর ফিঙ্গারগুলি ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে নিন। টম্যোটো সস্ ও মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন এগ ফিঙ্গার।

About Post Author