সময় কলকাতা ডেস্কঃ সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পরই এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মালবাজারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন উত্তরবঙ্গের শিল্পপতিরা। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

জানা গিয়েছে, ১৭ অক্টোবর মালবাজারে যাচ্ছেন তিনি। ১৮ অক্টোবর একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মাল নদীতে দশমীর রাতে হড়পা বানে মৃতের পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। রাত্রিযাপন করবেন ডুয়ার্সের একটি রিসর্টে। ১৯ অক্টোবর শিলিগুড়ি কাওয়াখালীতে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এরপর সেদিনই তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে।


More Stories
মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার