সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৮৮ – রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
১৯৪২ – চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৩ – রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী, সঙ্গীত পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১০ – ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর-এর জন্মদিন আজ।
১৯২৪ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি এদিন জন্মান।
১৯২৮ – বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬১ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক সানি দেওল-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২২ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়,যশস্বী বাঙালি লেখক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪- ফররুখ আহমদ,বাঙালি কবি এদিন প্রয়াত হন।
১৯৮৭ -লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুর উদ্দীনের প্রয়াণ দিবস আজ।
২০১৮ – প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি