সময় কলকাতা ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতি মামলায় বড় ধাক্কা মানিক ভট্টাচার্যের। সিবিআই তদন্তে রক্ষাকবচ পেলেও ইডির গ্রেফতারিতে রেহাই পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এদিন ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে যে আর্জি করেছিলেন তিনি তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইডির গ্রেফতারি অবৈধ নয় বলেই জানিয়েছে আদালত।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না। কিন্তু রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। ৩০ শে সেপ্টেম্বর প্রায় আড়াই ঘণ্টার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। আজ এই মামলারই শুনানিতে


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের