Home » সিজিও কমপ্লেক্সে হাজিরা তাপস মণ্ডলের

সিজিও কমপ্লেক্সে হাজিরা তাপস মণ্ডলের

সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এই মুহুর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।  সূত্রের খবর, এই মুহূর্তে অন্যত্র থাকার কারণে বৃহস্পতিবার ইডি দফতরে যেতে পারবেন না বলে ই-মেল মারফত তা জানান তিনি। পাশাপাশি ইডির কাছে আরও দশদিন সময় চেয়ে নেন তাপস। তবে ইডি তাপসকে কোনভাবেই সময় দিতে রাজি নয়। বৃহস্পতিবারই তাকে হাজিরা দিতে হবে বলে সাফ জানিয়ে দেন আধিকারিকরা। সেই মতো বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তাপস মণ্ডল। মানিক ভট্টাচার্যের সামনে বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে বলে খবর।

সূত্রের খবর, তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা খুলেছিলেন তাপস। সেই সংস্থার মাধ্যমেই এস‌এসসি দুর্নীতির টাকা লেনদেন হত বলেই দাবি ইডি আধিকারিকদের। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্র‌ও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি। ইডি’র অভিযোগ, এই কেন্দ্রগুলির ব্যাপারে তাপসবাবুকে ইন্ধন দিতেন মানিক ভট্টাচার্য নিজেই। সেই সংক্রান্ত তথ্য জানতেই তাপসকে হাজিরার নির্দেশ ইডির।

About Post Author