সময় কলকাতা ডেস্কঃ ফের কোটি কোটি টাকা উদ্ধার শহর কলকাতায়। ইডির তল্লাশি অভিযানে গার্ডেনরিচের পরিবহন ব্যবসায়ীর এক ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কোটি টাকা। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ এই টাকা উদ্ধার করে উল্টোডাঙ্গার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডির আধিকারিকরা।
জানা গিয়েছে, বুধবার দুপুরেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেই সময় তারা গার্ডেনরিচের পরিবহন ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ উমেশ আগারওয়াল এর বাড়িতে যান। সেখানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালিয়ে আলমারি থেকে উদ্ধার হয় দেড় কোটি টাকা।
সূত্রের খবর, ওই বাড়ির মালিক ব্যবসায়ী উমেশ আগারওয়াল ও তার ছেলে রুমেন আগারওয়ালকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা।

উল্টোডাঙ্গার ব্যবসায়ীর থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, “যত অনৈতিক কাজ পশ্চিমবাংলায় হচ্ছে। কোনও ভয় নেই আর এর জন্য সারা দেশ থেকে চুরি করার জন্য লোকেরা এখানে আসছে।”


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর