Home » ইডি দফতরে হাজিরা দেবেন না মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

ইডি দফতরে হাজিরা দেবেন না মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেবেন না মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সূত্রের খবর, এই মুহূর্তে অন্যত্র থাকার কারণে ইডি দফতরে যেতে পারবেন না বলে ই-মেল মারফত তা জানিয়েছেন তিনি। পাশাপাশি ইডির কাছে আরও দশদিন সময় চেয়ে নিয়েছেন তাপস। উল্লেখ্য, প্রায় ১ সপ্তাহ আগেই ইডি’র একাধিক টিম কলেজ স্কোয়ার, আমহার্স্ট স্ট্রিট, রাজাবাজার, মহিষবাথান, বারাসত, কৈখালি-সহ আটটি জায়গায় অভিযান চালায়। এর মধ্যে একটি ছিল বারাসতের দেবীপুরে তাপস মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি ও প্রশিক্ষণ কেন্দ্র।

সূত্রের খবর, তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা খুলেছিলেন তাপস। সেই সংস্থার মাধ্যমেই এস‌এসসি দুর্নীতির টাকা লেনদেন হত বলেই দাবি ইডি আধিকারিকদের। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্র‌ও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।  নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি। সেই কারণেই চালানো হয় অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা। এই সেন্টারকে ঘিরেও তৈরী হয়েছে একাধিক জল্পনা।

About Post Author