Home » ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা

সময় কলকাতা ডেস্কঃ ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সামান্য কমেছে অ্যাকটিভ কেস । স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২,১১৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২,১৪১। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ২৫৮২ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৭, যা মোট আক্রান্তের তুলনায় ০.০৬ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.১৩ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

About Post Author