সময় কলকাতা ডেস্কঃ পথ দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গ পুলিশের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে মালবাজারের ডামডিমের কাছে। একটি ডাম্পারে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাগ্রস্ত হয় আইজির গাড়ি।
বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় গুরুতর চোট লাগার কারণে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন আইজি দেবেন্দ্র প্রতাপ সিং। সেই সময় হঠাৎই মালবাজারের ডামডিমের কাছে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়িটির।

ঘটনাস্থলেই গুরুতর চোট পান তিনি। এমনকী তাঁর গাড়ির চালকও জখম হয়েছেন। এরপর তৎক্ষণাৎ গ্রীন করিডরে আহতদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে সেবক রোডের কাছে একটি নার্সিংহোমে। হাসপাতাল সূত্রে খবর, আইজি দেবেন্দ্র প্রতাপ সিং-এর মাথায় চোট লেগেছে। ইতিমধ্যেই তাঁর সিটি স্ক্যান ও এক্সরে করা হয়েছে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান