Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৫ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫৯৯ – লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।

১৭৬০ – নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।

১৭৬৪ – বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।

১৭৭৪ – কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

১৯৫৫ – কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১১ – ফ্রান্‌ৎস লিস্ট, ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০০ – আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবীর জন্মদিন আজ।

১৯০১ – সিরাজউদ্দীন কাসিমপুরী, বাংলা লোক সাহিত্যের কিংবদন্তী পুরুষ এদিন জন্মান।

১৯৪৭ – দীপক চোপড়া, ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৫১ – বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব-এর জন্মদিন আজ।

১৯৮৮ – ভারতীয় অভিনেত্রী পরিনীতি চোপড়া এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২২ – খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদার আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৪ – বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ-এর প্রয়াণ দিবস আজ।

২০০২ -বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।

২০০৫ – প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক অজিতকুমার ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author