Home » বাড়তে চলেছে এসি বাসের ভাড়া

বাড়তে চলেছে এসি বাসের ভাড়া

সময় কলকাতা ডেস্কঃ  নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। চার বছর পর কলকাতায় বাড়তে চলেছে সরকারি এসি বাসের ভাড়া। কালীপুজো মিটে গেলেই এই ব্যাপারে রাজ্য পরিবহণ দফতর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই জানা গিয়েছ। তবে নবান্নের অনুমতি মিললেই এসি বাসের ভাড়া বাড়তে চলেছে বলেই সূত্রের খবর। বর্তমানে রাজ্যজুড়ে সরকারি এসি বাসের সংখ্যা পাঁচশ এবং নন-এসি সরকারি বাসের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে অনুমান করা হচ্ছে, সরকারি এসি বাসের ভাড়া বাড়লে বেসরকারি বাস মালিকরাও ভাড়া বৃদ্ধির আবেদন জানাতে পারেন। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

লাগাতার পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাজেহাল অবস্থা সরকারি পরিবহণ সংস্থাগুলির। এহেন পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে উঠেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এই সংক্রান্ত প্রস্তাবও পাঠানো হয়েছে।

এর আগে শেষবার এসি বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালে। যদিও তার আগে ২০১৪ সালে একবার এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। ২০২০ সালে পরিবহণ দফতরের তরফে বেসরকারি বাসভাড়ার বৃদ্ধি নিয়ে নবান্নের কাছে আবেদন জানানো হয়। সেই সময় পরিবহণ দফতরের কর্তাদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করা হয়। যদিও সেই কমিটিও ভাড়া বৃদ্ধির পক্ষেই সুপারিশ জানিয়েছিল।অকিন্তু অতিমারির জেরে টানা দুবছর আম জনতার অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য তা অনুমোদন করেনি। সেক্ষেত্রে এসি বাসের তেল এবং রক্ষণাবেক্ষণের খরচ নন এসি বাসের তুলনায় অনেকটাই বেশি।

About Post Author