Home » চালু হল কলকাতা-পুরুলিয়া সরকারি বাস পরিষেবা

চালু হল কলকাতা-পুরুলিয়া সরকারি বাস পরিষেবা

সময় কলকাতা ডেস্কঃ সুখবর! এবার খুবই কম খরচে কলকাতা থেকে বাসে করেই পৌঁছে যাওয়া যাবে পুরুলিয়ার বাগমুণ্ডি পাহাড়। দ্বিতীয় হুগলি সেতু হয়ে দুর্গাপুর, বাঁকুড়া হয়ে বাস সোজা পৌঁছে যাবে বাগমুণ্ডি-পুরুলিয়া-বলরামপুর। পর্যটকদের সুবিধার জন্যই এই বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। যার কারণে কলকাতা থেকে এবার সরকারি বাসেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে বাগমুণ্ডি পাহাড়। দীপাবলির মধ্যে এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা।

এতদিন কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য সরকারি বাস পরিষেবা থাকলেও কলকাতা থেকে বাগমুণ্ডি যাওয়ার জন্য কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। কলকাতা থেকে বাগমুণ্ডি যাওয়ার জন্য বেসরকারি বাসের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি ছিল। তবে সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় বাসের ভাড়া অনেকটাই কম হবে বলে আশাবাদী যাত্রীরা। এমনকী সরকারি বাসে কলকাতা থেকে বাগমুণ্ডি যেতে সময়ও অনেকটাই কম লাগবে।

এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা থেকে সকাল সাড়ে আটটায় বাস ছাড়বে। পরদিন ভোর পাঁচটায় বাসটি বাগমুণ্ডি পৌঁছবে । এরপর বাসটি পুরুলিয়া শহরে পৌঁছবে সকাল পৌনে সাতটা নাগাদ। আবার বাগমুণ্ডি থেকে ভোর পাঁচটায় কলকাতার উদ্দেশ্যে বাসটি রওনা দেবে।

About Post Author