Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬০৫ – মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৬৪৮ – ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫১ – কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।
১৯৮৪ – ভারতে প্রথম এসপ্লানেড থেকে ভবানীপুর পর্যন্ত কলকাতা মেট্রো চালু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৭৫ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯০ – শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী এদিন জন্মান।
১৮৯৪ – বাঙ্গালী লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯০৩ – প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৪ – লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী এদিন জন্মান।
১৯২১ – রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পীর জন্মদিন আজ।
১৯৩৬ – সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার এদিন জন্মান।
১৯৭৬ – ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরওয়াতের জন্মদিন আজ।
১৯৮০ – কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫০ – চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৪ – রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবস আজ।
২০১৩ – মান্না দে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এদিন প্রয়াত হন।
২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর প্রয়াণ দিবস আজ।

About Post Author