Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬৪ – স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮১ – পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ -প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী কিরণশঙ্কর রায়-এর জন্মদিন আজ।
১৯০২ – স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী এদিন জন্মান।
১৯২৫ – তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রীর জন্মদিন আজ।
১৯২৯ – অনিল চট্টোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – সন্দীপন চট্টোপাধ্যায়,খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিকের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবীর প্রয়াণ দিবস আজ।
১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী এদিন মৃত্যুবরণ করেন।
১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author