সময় কলকাতা ডেস্কঃ ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। লিজ ট্রাসের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে কার্যত নিশ্চিত ঋষি সুনক। শেষ মুহূর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার গভীর রাতে বরিস জানিয়ে দেন, দলের কারও সঙ্গে কোনও সমঝোতা করে নেওয়া সম্ভব হয়নি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বরিস।
সে কারণে সোমবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনকের নামে সিলমোহর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেশের অর্থনীতির উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন ঋষি সুনক। তাঁর সঙ্গে ব্রিটেনের অন্তত ১৪০ জন এমপির সমর্থন রয়েছে বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে, ইতিহাসে প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত।

ভারতীয় কোম্পানি ইনফোসিস এর সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক। তিনি ব্রিটেনের অর্থমন্ত্রীও ছিলেন। তার স্ত্রী, যিনি ব্রিটেনের নাগরিক, তিনি ইনফোসিস কোম্পানিতে যোগদান করায় ব্রিটেন জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিছুটা হলেও তখন ধাক্কা খেয়েছিলেন ঋষি সুনক। বরিস জনসনের পদত্যাগের পর, কনজারভেটিভ পার্টি থেকে প্রধানমন্ত্রীর দৌঁড়ে দ্বিতীয় হন ঋষি সুনাক। এখন লিজ ট্রাসের পদত্যাগের পরে আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা