Home » ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ ভাইরাস

ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ ভাইরাস

সময় কলকাতা ডেস্কঃ ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ ভাইরাস। একধাক্কায় দু’হাজারের উপরে উঠে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেটও। পাশাপাশি করোনার নতুন স্ট্রেন নিয়েও চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের হদিশ। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৮ জন। গত দু’দিনের তুলনায় যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ১.৫৫ শতাংশ। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৯৮ জন। দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। দেশে এখনও পর্যন্ত করোনৈয় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৯৯ জন। বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৩ হাজার ৬১৯ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

About Post Author