Home » করোনা পরিসংখ্যানে স্বস্তি

করোনা পরিসংখ্যানে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ কমল দৈনিক করোনা সংক্রমণ ও অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট। পাশাপাশি করোনার নতুন স্ট্রেন নিয়েও চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের হদিশ। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭৪ জন। দেশের মোট কোভিড সংক্রমিতের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার ৬৬২ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী  ১৮ হাজার ৮০২ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৪ শতাংশ।  ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট  ৫ লক্ষ ২৯ হাজার ৮ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ন’জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২ হাজার ৮৫২ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author