সময় কলকাতা ডেস্কঃ ৩০ অক্টোবর,রবিবার ছটপুজো উপলক্ষে দিল্লিতে ড্রাই ডে ঘোষণা করল লেফটেন্যান্ট গভর্নর। জানা গিয়েছে,রাজধানীতে এদিন পুরোপুরি মদ বিক্রি ও মদ সেবন নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি এক্সসাইজ অ্যাক্ট ২০০৯-এর সেকশন ২(৩৫) অনুযায়ী আগামী রবিবারকে ড্রাই-ডে হিসেবে ঘোষণা করেছেন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। এর পাশাপাশি ছট পুজো উপলক্ষে যমুনা ঘাট সহ বাকি ঘাটগুলি পরিষ্কার রাখার জন্যও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্দেশ দিয়েছেন বিনয় কুমার সাক্সেনা।

প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে উদযাপিত হয়। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পূজার আয়োজন করা হয়। ছট উৎসব ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে একটি যা ৪ দিন ধরে চলে। এই উৎসবে ৩৬ ঘন্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পূজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়।
২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়েছে ছট পুজোর উদযাপন। ছট পুজোর প্রথম দিনে স্নান করে পুজোর সূচনা করা হয়। ছট পুজোর দ্বিতীয় দিনকে বলা হয় খরনা, যা শনিবার পালিত হবে। ৩০ অক্টোবর,রবিবার অর্থাৎ ছট পুজোর তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। চতুর্থ দিনে অর্থাৎ সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙবে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!