সময় কলকাতা ডেস্কঃ অতিমারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ । কমছে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা। আর সেই কারণেই রাজ্যে কোভিড টিকা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর।
জানা যাচ্ছে, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, কোর্বিভ্যাক্সের যে পরিমাণ টিকা মজুত রয়েছে, তার মেয়াদ আর বেশি দিন নেই। তথ্য অনুযায়ী, শুধু কলকাতাতেই কোভ্যাক্সিনের ৯৫০০ ডোজ়, কোভিশিল্ডে ৬০০০ ডোজ় এবং কোর্বিভ্যাক্সের ২২০ ডোজ় মজুত রয়েছে। মজুত থাকা টিকা যাতে নষ্ট না হয়ে যায়, তাই বিশেষ পদক্ষেপ করতে চলেছে বাংলা। সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকাও জারি করা হয়েছে। যাঁদের টিকা নেওয়া বাকি রয়েছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের উপর জোর দিতে বলা হয়েছে।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬২ লক্ষের বেশি মানুষ। উল্লেখ্য, বুস্টার ডোজ় যাঁদের নেওয়া এখনও যাদের বাকি রয়ে গিয়েছে, তাঁদের টিকাকরণের উপর নজর দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এবার তাই আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা ব্যবহারের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফে।


More Stories
মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়
মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা