সময় কলকাতা ডেস্কঃ ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সামান্য কমেছে অ্যাকটিভ কেস। স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। যদিও সার্বিকভাবে দৈনিক করোনা গ্রাফ এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৭ জন। সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৩২০জন। মৃত্যুহার মোট আক্রান্তের ১.১৫ শতাংশ। যদিও অ্যাকটিভ কেসের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। তবে চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। মনে করা হচ্ছে, নতুন করে করোনা সংক্রমণ রুখতে আগের মতো ফের স্বাস্থ্যবিধি জারি করতে হতে পারে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ৪ হাজার ৯২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।
করোনা রুখতে টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। উৎসবের মাঝেও টিকাকরণের কাজে কোনও খামতি রাখা হয়নি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ৬৩ লক্ষেরও বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টিকাকরণ হয়েছে। অন্যদিকে,প্রিকশন ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কাজও জোরকদমে চলছে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু