সময় কলকাতা ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের কারণে সবসময়ই চর্চায় থাকেন কেআরকে। এবার সলমন খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন ফিল্ম সমালোচক কেআরকে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেআরকে লিখেছেন, ‘সকলকেই জানাতে চাই যে, আমার গ্রেফতারির পিছনে সলমন খান একেবারেই দায়ী নন। ভাইজান আমি খুবই দুঃখিত তোমার সম্পর্কে ভুল কথা বলার জন্য। কোনওভাবে তোমাকে দুঃখ দিয়ে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কোনও ছবির রিভিউ আর করব না।’ এরপর অন্য একটি টুইটে কেআরকে লেখেন, ‘অনেকেই মনে করেন,কর্ণ জোহরের আমার গ্রেফতারির পিছনে হাত রয়েছে। কিন্তু এটা ভুল। তাঁর সঙ্গে আমার গ্রেফতারির কোনও সম্পর্ক নেই।’

উল্লেখ্য,২০২০ সালে ইরফান খান ও ঋষি কপূরকে নিয়ে একটি টুইট করেছিল কেআরকে। সেই ট্যুইটের বিরুদ্ধেই কমল রশিদ খানের নামে একটি অভিযোগ দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর ২০২১ সালে শ্লীলতাহানির মামলায় জামিন পেলেও ট্যুইট কাণ্ডের মামলায় এখনও জামিন পাননি তিনি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র