সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণ। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল রায় সিং। জানা গিয়েছে, শনিবার প্লেটলেট কাউন্ট কমে যাওয়ায় বহরমপুরের একটি নার্সিহোমে ভর্তি করা হয় অরিজিৎ সিংয়ের স্ত্রীকে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বহরমপুর শিল্প তালুকের একটি বেসরকারি হাসপাতালে। রবিবার বিকালে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে থাকবেন থাকবেন কোয়েল। এদিকে স্ত্রীর পাশে সর্বদাই রয়েছেন সংগীতশিল্পী। চিকিৎসকরা কোয়েলকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসক, মুখ্যত স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? সেবিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব।

অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডস্তরে মাইক্রো প্ল্যান করার নির্দেশও দেন তিনি। এমনকী আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?