Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৫৫ – পর্তুগালের লিসবনে ভূমিকম্পের আঘাতে ৬০ হাজার লোকের মৃত্যু হয়।
১৭৯৪ – ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশনা শুরু হয়।
১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
১৮৬৪ – প্রথম পোষ্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
১৮৮০ – কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯৪৫ – নরেন্দ্র দাভোলকার , ভারতীয় চিকিৎসক,সমাজসেবী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬২ – আনিস বাজমি, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজকের জন্মদিন আজ।
১৯৭৩ – ঐশ্বরিয়া রাই, ভারতীয় অভিনেত্রী এদিন জন্মান।
১৯৭৪ – ভিভিএস লক্ষন, ভারতীয় ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৩ – দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার আজকের দিনে প্রয়াত হন।
১৯১৫ – বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫০ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক এদিন প্রয়াত হন।
১৯৫৫ – ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক,যিনি ১৯৩৬ ও ১৯৩৭ সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেন,রামনাথ বিশ্বাস-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author