Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৭২ – মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ হয়।
১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
১৯২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৩ – মহেন্দ্রলাল সরকার, ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৬ – বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন আজ।
১৯০৯ – অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক এদিন জন্মান।
১৯২৯ -অমর গোপাল বসু, বাঙালি ভারতীয়-আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকু্ইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৫ – ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৬৫ – শাহরুখ খান, ভারতীয় অভিনেতা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫০ – জর্জ বার্নার্ড শ’, নোবেলজয়ী আইরিশ নাট্যকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৬ – পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৪ – বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ এদিন প্রয়াত হন।

About Post Author