সময় কলকাতা ডেস্কঃ গুজরাটে ব্রিজ ভাঙার পরই রাজ্য সরকার সব ব্রিজের হাল জানতে চেয়ে নানান দপ্তরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিন্তু গত বিশ বছর ধরে রাজ্যের সরকারি কর্তাদের নজরে পড়ে না জলপাইগুড়ির নানাই ব্রিজের উপর বেহাল দশা।
কুড়ি বছরেও বেশি সময় ধরে সরু লম্বা একটি মাত্র ব্রিজের উপর দিয়েই চলাচল । বিকল্প পথ আছে ঠিকই । কিন্তু সেটা অত্যন্ত ঘুর পথে। ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২নং গ্রাম পঞ্চায়েতের তথা জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের মধ্যেই নানাই নদীর উপরে এই ব্রিজ। স্থানীয় লোকজন দোলনা ব্রিজ বলে চিনলেও এই ব্রিজের নাম নানাই ব্রিজ।মাত্র পাঁচশো মিটার চওড়া এই ব্রিজের সমস্যার অন্ত নেই। নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত থেকে চাষ বাস সব কিছুতেই ভরসা এই ব্রিজ। তাই নিত্যদিন বিপদকে মাথায় নিয়ে এই ভাবেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে।

নদীর দুই পাড়ের বাসিন্দারা হলেন রাভা জনজাতির। তাঁদের নেতার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেও মেলেনি সমাধান। আসন্ন পঞ্চায়ত নির্বাচনে নানাই ব্রিজ একটি বড় ইস্যু হতে চলেছে বলে মনে করছেন স্থানীয়রা।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!