Home » দুয়ারে রেশনে সামগ্রী কিনে নেওয়ার অভিযোগ খোদ রেশন ডিলারের বিরুদ্ধে 

দুয়ারে রেশনে সামগ্রী কিনে নেওয়ার অভিযোগ খোদ রেশন ডিলারের বিরুদ্ধে 

সময় কলকাতা ডেস্ক: দুয়ারে রেশনে সামগ্রী কিনে নেবার অভিযোগ খোদ রেশন ডিলারের বিরুদ্ধেই। ঘটনাটি ধুপগুড়ি ব্লকের গধেয়খুটি গ্রাম পঞ্চায়েতের চড়চড়া বাড়ি সংলগ্ন এলাকার।

ধুপগুড়ি ব্লকের গধেয়খুটি গ্রাম পঞ্চায়েতের চড়চড়া বাড়ি সংলগ্ন এলাকায় এর আগেও ফোড়ে পাইকারদের দাপটের বহু ছবি ফুটে উঠেছে।খাদ্য দফতরের তরফে হাতে নাতে ট্রাকভর্তি রেশন সামগ্রী বাজেয়াপ্ত করার মত ঘটনার সাক্ষী এই এলাকা । কিন্তু এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। খোদ রেশন ডিলার এর দিকেই অভিযোগের তীর। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির অভিযোগে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।

একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। যেখানে রেশন ডিলারের টেবিলের উপর প্রকাশ্যে টাকার ছবি ফুটে উঠছে।যদিও ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি গেলে গোটা ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত ডিলার। এদিকে এই ঘটনায় রেশন ডিলারের ওপরও দায় চাপান ধুপগুড়ি ব্লকের ফুড ইন্সপেক্টর মানিক দাস । তাঁর সোজা সাপটা উত্তর বিষয়টি তদন্ত সাপেক্ষ। পাশাপাশি এই ধরনের ঘটনা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন গধেয়খুটি গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্ম নারায়ণ রায়।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। বিজেপি নেতা,কমলেশ সিংহ রায় অভিযোগ করেন এই ধরনের দুর্নীতি নতুন নয়। এর আগেও বহু অভিযোগ এসেছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এদিকে এতবড় ঘটনায় কেউ মুখ না খোলায় রীতিমতো প্রশ্ন উঠছে।একজন রেশন ডিলার কি ভাবে নিজেই রেশন সামগ্রী কিনে নিতে পারেন। এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার!

About Post Author