সময় কলকাতা ডেস্কঃ ভোটের দামামা বেজে গিয়েছে। অবশেষে গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর ২ দফায় গুজরাটে ভোটগ্রহণ হবে। আর গণনা হবে ৮ ডিসেম্বর।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাট বিধানসভা নির্বাচনে মোট ৫১ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। তার মধ্যে ১২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে। ৩৩টি পোলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন কম বয়সী নির্বাচনী আধিকারিকরা। ৮০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ঘরে বসে ভোট দিতে পারবেন। জানা গিয়েছে,গত নির্বাচনের থেকে এই নির্বাচনে গুজরাটে রূপান্তরকামী ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।

এর পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। মোট ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রথম দফার মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। এদিকে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফার মনোনয়ন পেশ করা হবে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!