সময় কলকাতা ডেস্কঃ দেশ থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না মারণ ভাইরাস। দৈনিক সংক্রমনের সংখ্যা হাজারের নিচে নেমে গেলেও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা।কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২১ জন। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৯৮ জন। দেশে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৪৬১ জনের। তবে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ১০ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

করোনার নতুন স্ট্রেন নিয়েও চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের হদিশ। মহারাষ্ট্রে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর