সময় কলকাতা ডেস্ক: বাড়িতেই বানিয়ে খান চিজ এগ রোল, দেখে নিন রেসিপি
উপকরণ
ময়দা,
ডিম,
পেঁয়াজ কুচি,
টমাটো কুচি,
পেঁয়াজ কলি কুচি,
দু’টো স্লাইস চিজ,
পরিমাণমতো তেল,
স্বাদমতো নুন,
গোলমরিচ গুঁড়ো
পদ্ধতি

ময়দা নরম করে মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবার ময়দার থেকে সাইজ মতো ছোট ছোট কেটে বেলে নিন। চিজ রোল করে ছুরি দিয়ে কুচি কুচি করে নিন। গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে রুটিগুলি দুপিঠ হালকা ভেজে নিন। তারপর প্যানে একটা বাটার কিউব গলিয়ে তাতে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিন। ডিমের নীচের দিকটা হালকা ভাজা হলে উপরে রুটি দিয়ে ভেজে নিন। তারপর প্লেটে নামিয়ে রুটির ওপর লম্বালম্বি করে টম্যাটো, পেঁয়াজ, চিজ, পেঁয়াজকলি দিয়ে সাজান। তার উপরে নুন, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রোল করে দিন। তাহলেই রেডি চিজ এগরোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার