Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৮ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯১৮ – সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৪৫ – জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
২০০৮ -গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮২ – কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৮৯৭ – জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানীর জন্মদিন আজ।
১৯২৫ – ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা এদিন জন্মান।
১৯২৯ – শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।


আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮২ – ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৭ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।
১৯৯৯ – ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার-এর প্রয়াণ দিবস আজ।
২০২১ – বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার মেয়র সুব্রত মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।

About Post Author