সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৯ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন।
১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭০ – চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী এদিন মৃত্যুবরণ করেন।
১৮৮৮ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর জন্মদিন আজ।
১৮৯২ – জে বি এস হ্যালডেন, বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী এদিন জন্মান।
১৮৯৩ – প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৫ – ধীরাজ ভট্টাচার্য, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতার জন্মদিন আজ।
১৯১৮ – বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায় এদিন জন্মান।
১৯৫৫ – ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪ – বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব অহীন্দ্র চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
২০১১ – ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় কন্ঠশিল্পী এদিন প্রয়াত হন।
২০১২ – যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল, কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পীর প্রয়াণ দিবস আজ।
২০২১ – ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি