সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা অনুব্রত কন্যা সুকন্যার। এদিকে বৃহস্পতিবারও সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করেন তদন্তকারীরা। বৃহস্পতিবারও দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে।

সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে বুধবারের জেরায় বেশিরভাগ প্রশ্নেরই কোনও উত্তর দিতে পারেননি সুকন্যা। অনুব্রতর দেহরক্ষী সায়গলের মুখোমুখি বসিয়েও জেরা করা হয় সুকন্যাকে।

প্রসঙ্গত, অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকার কীভাবে আয় বৃদ্ধি হল,তা জানতে সুকন্যা মণ্ডলকে তলব ইডির। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরার নির্দেশ এড়িয়েছিলেন সুকন্যা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের