সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পাচ্ছে বনি সেনগুপ্ত,আয়ুষী তালুকদার ও সোমরাজ মাইতি অভিনীত ছবি ‘আম্রপালি’। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির হাত ধরেই প্রথমবার অনস্ত্রিন জুটি বেঁধছেন জনপ্রিয় রিয়েল লাইফ জুটি সোমরাজ ও আয়ুষী। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাজা চন্দ। জানা গিয়েছে,৫ নভেম্বর থেকেই জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।

ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে এমটাই প্রথমে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত বদল করেন প্রযোজক। এই ছবির গল্পে থাকছে ত্রিকোণ প্রেম এবং রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির গানের শ্যুটিং হয়েছে মন্দারমণির সমুদ্র সৈকতে। জানা গিয়েছে,ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে।

টলিপাড়ার বেশ জনপ্রিয় জুটি সোমরাজ আয়ুষী। তবে এই জুটির রসায়ন বড় পর্দায় দেখার জন্য আরও কিছুটা সময় অনুরাগীদের অপেক্ষা করতে হবে। আপাতত ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাচ্ছে এই ছবি।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত