Home » পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ঝিল্লি’

পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ঝিল্লি’

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ঝিল্লি’। ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম শিরোপা পেয়েছে গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষের ছবি ‘ঝিল্লি’। জানা গিয়েছে,আগামী ১১ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। প্রান্তিক মানুষদের নিয়েই ছবিটি তৈরি হয়েছে।

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রথম ঈশানের এই ছবি দেখানো হয়। শহরের আবর্জনা ফেলার জায়গা অর্থাৎ ধাপার মাঠকে ঘিরেই তৈরি হয়েছে গোটা সিনেমাটি। ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ।
এই ছবিটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরার খেতাব জেতার পর থেকেই পরিচালক গৌতম ঘোষ ছবিটিকে বড় পর্দায় নিয়ে আসতে চেয়েছিলেন। এবার তাঁর ইচ্ছেমতোই সর্বসাধারণের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক ঈশানের ছবি ‘ঝিল্লি’।

About Post Author