সময় কলকাতা ডেস্কঃ ফের রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলন করতে গিয়ে বড়সড় বিপত্তির মুখে পড়লেন একজন সিনিয়র রোয়িং প্রশিক্ষক। প্রশিক্ষণের সময়ই উল্টে গেল রোয়িং বোট। সেসময় বোটে থাকা ওই রোয়িং প্রশিক্ষক সরোবরে পড়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করার জন্য রেসকিউ বোট পাঠানো হয় সরোবরে। উদ্ধারকারী বোট থাকায় ওই প্রশিক্ষককে বাঁচানো সম্ভব হয়েছে।

প্রতিদিনের মতই শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রোয়িং অনুশীলন করার জন্য রবীন্দ্র সরোবরে নামেন এক অনুশীলনকারী। আচমকাই বোট উল্টে তিনি জলে পড়ে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎক্ষণাৎ উদ্ধারকারী বোট পাঠিয়ে তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন। এদিন কোনও ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও হঠাৎ করে এই রোয়িং বোটটি কিভাবে উল্টে গেল তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রাক্তন এক রোয়িং প্রশিক্ষক এই দুর্ঘটনার পিছনে মূলত রোয়িং বোর্ডগুলির রক্ষণাবেক্ষণ পরিকাঠামোকেই দায়ী করেছেন। এ বিষয়ে তিনি জানান, এদের কোনোরকম ফিটনেস সার্টিফিকেট নেই। এমনকী যে স্থানে এই রোয়িং বোটটি উল্টে যায়, তার অদূরে দাঁড়িয়ে থাকা রেসকিউ বোর্ডটিতে মাত্র দুজন ছিলেন। এই দুজনের কারোরই লাইফ জ্যাকেট পরা ছিল না। কমপক্ষে চারজনের রেসকিউ টিম থাকার কথা ছিল। এদের প্রত্যেকেরই বাধ্যতামূলকভাবে লাইভ জ্যাকেট পড়ে থাকার কথা। দুর্ঘটনার বিষয় নিয়ে আগামী দিনে হয়তো তদন্ত শুরু হবে।’

উল্লেখ্য,এর আগে চলতি বছরের মে মাসে রবীন্দ্র সরোবরেই রোয়িং অনুশীলন করার সময় রোয়িং বোট উল্টে গিয়ে মৃত্যু হয়েছিল দুই কিশোরের। সেসময় প্রশিক্ষণের অভাব এবং রক্ষণাবেক্ষণের গাফিলতি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। কিন্তু তারপরেও কিভাবে রবীন্দ্র সরোবর এমন উদাসীন ভাবে রোয়িং অনুশীলন চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন