Home » গাড়ির ধাক্কায় শিশুমৃত্যু! ধুন্ধুমার পরিস্থিতি মালদহে 

গাড়ির ধাক্কায় শিশুমৃত্যু! ধুন্ধুমার পরিস্থিতি মালদহে 

সময় কলকাতা ডেস্কঃ গাড়ির ধাক্কায় শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করল গ্রামবাসী। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা মনিপুর এলাকায় রাজ্য সড়ক চত্বরের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ভালুকা -দিল্লি দেওয়ানগঞ্জ গামী রাজ্য সড়কের মনিপুর এলাকায় বেপরোয়াভাবে একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। এদিকে ঘটনার দুদিন কেটে গেলেও এখনও অধরা গাড়ির চালক। তারই প্রতিবাদে রবিবার শিশুটির দেহ নিয়ে ভালুকা মনিপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে নিহত শিশুর পরিবার এবং গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকাল সাড়ে নটার সময় সাড়ে তিন বছরের চন্দনা তাঁর মায়ের সঙ্গে ঢালাই মোড় এলাকার একটি বাজারে গিয়েছিল। সেখানেই তার মায়ের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেসময় দ্রুতগতিতে আসা একটি সাদা রঙের চারচাকা গাড়ি সজোরে ওই শিশুটিকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় চন্দনার দেহ রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তড়িঘড়ি চারচাকা গাড়িটির চালক দ্রুত বেগে বিহারের দিল্লি দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটির পিছু করলেও গাড়িটিকে ধরতে পারেনা। এই ঘটনার দুদিন কেটে গেলেও অধরা ওই ঘাতক গাড়ি। কার্যত সেকারণেই রবিবার সকালে শিশুটির দেহ মালদহ মেডিকেল কলেজ থেকে ময়না তদন্তের পরে গ্রামে ফিরলে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শিশুটির মৃতদেহ নিয়ে ভালুকা মনিপুর সড়ক অবরোধ করে। এদিন টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা।

এ প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির পুলিশ জানিয়েছেন,‘দুর্ঘটনার পর থেকেই ওই গাড়ির খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author