সময় কলকাতা ডেস্কঃ বালুরঘাট শিশু খুনের ঘটনার নয়া মোড়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনার পর ফের সরব এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক এবং তার পরিবারের বেশ কয়েকজন শিশু বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছে। পুলিশ এই সবকিছু জানা সত্ত্বেও বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় ইতিমধ্যেই মানস সিং সহ তার পরিবারের চারজনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার ভোরে বালুরঘাট জেলা আদালতে ধৃতদের পেশ করা হয়েছে। এদিকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার বিকেলে অভিযুক্ত মানস সিং ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘুড়ি কিনে দেওয়ার জন্য। তারপর থেকেই নিখোঁজ ছিল দীপ। এদিকে সন্ধা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যেরা। স্থানীয়দের বাড়ি সহ আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেও শেষ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই সন্দেহ হয় পরিবারের । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। আর সেই অভিযোগের ভিত্তিতেই বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। রবিবার তারা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মানস সিং-কে গ্রেফতারও করে। সেইসঙ্গে অভিযুক্তের বাবা,মা ও বোনকেও গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুকে শনিবার রাতেই খুন করে অভিযুক্ত মানস সিং। এরপরে ওই শিশুটির হাত-পাঁ বেঁধে বস্তায় ভরে বাড়ির পাশেই একটি পরিত্যক্ত খাঁড়িতে ফেলে দেয়। আর রবিবার সন্ধ্যা না হতেই পুলিশ অভিযুক্তের বাড়ির পাশেই আত্রেয়ী খাঁড়িতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পাশাপাশি থানায় এসেও বিক্ষোভ দেখায়। পরিস্থিতি মোকাবিলা করতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক এবং তার পরিবারের বেশ কয়েকজন শিশু বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে অভিযুক্তরা প্রত্যেকেই বালুরঘাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী