Home » মনীশ সিসোদিয়াকে তলব করল অসম আদালত

মনীশ সিসোদিয়াকে তলব করল অসম আদালত

সময় কলকাতা ডেস্কঃ ফের বিপাকে পড়লেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এবার তাঁকে তলব করল অসমের আদালত। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দায়ের করা মানহানি মামলায় তাঁকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছে কামরূপ জেলার মুখ্য বিচারবিভাগীয় আদালত। কামরূপ জেলা আদালতে আগামী ১৯ তারিখ তাঁকে হাজির থাকার জন্য সমন পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি মদকাণ্ডে সিবিআইয়ের পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কারণ, আবগারী বা মদ বিক্রি নীতিতে মূল অভিযোগই ছিল বেআইনিভাবে পথে অর্থ উপার্জন। গ্রেফতারি, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ইডির হাতে সিবিআইয়ের থেকে অনেক বেশি আইনি ক্ষমতা রয়েছে।

সিবিআইয়ের এফআইআরে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নাম রয়েছে। ১১ পাতার এফআইআরে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের। শুক্রবার ইডির আধিকারিকরা উচ্চপর্যায়ের বৈঠক করেন মনীশের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআর নিয়ে। সেখানেই তদন্ত শুরুর সিদ্ধান্ত হয়। মনীশের বিরুদ্ধে সিবিআই যে ধারাগুলিতে মামলা দায়ের করেছে, তারমধ্যে দুটি ধারা ইডির প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে তদন্তের অধীনে পড়ে। সেগুলি হল, ভারতীয় দণ্ডবিধির ১২০-বি এবং ৪৭৭। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারার মামলা দায়ের হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে একটি টুইট করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সিবিআই-কে স্বাগতও জানিয়েছেন তিনি। মণীশ লিখেছেন, ‘সিবিআই-কে স্বাগত। আমি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব যাতে সত্যিটা প্রকাশ্যে আসে। এখনও পর্যন্ত এই ঘটনায় আমার বিরুদ্ধে কোনও প্রমাণ সামনে আসেনি। আমি নিশ্চিত আমার বিরুদ্ধে কোনও তথ্য সামনে আসবে না। পাশাপাশি তিনি আরও বলেন, ‘দিল্লিতে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত কাজ হচ্ছে।’

About Post Author