সময় কলকাতা ডেস্কঃ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শাসকদলের মিছিলে জন-জোয়ার। মানুষের ভিড় দেখে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আত্মবিশ্বাসী শাসক শিবির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। জানা গিয়েছে,দ্রব্য-মূল্য বৃদ্ধি বঙ্গভঙ্গের চক্রান্ত সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই মিছিল। কুশিদা অঞ্চল সভাপতি মোহাম্মদ নুর আজমের নেতৃত্বেই এই মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক যুব তৃণমূলের সভাপতি শেখর সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই মিছিল সমগ্র কুশিদা অঞ্চল পরিক্রম করে। মিছিলে প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকের মধ্যেই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

এদিন মিছিল থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে বিজেপি। তারা কোন ভাবেই বঙ্গ-ভঙ্গের চক্রান্ত মেনে নেবে না। সেইসঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়েও সরব হন শাসকদলের নেতারা। শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এই কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে মিছিলে এই ধরনের ভিড়-এ কর্মীদের উৎসাহ বাড়াবে বলে আশাবাদী শাসক শিবির।
এ বিষয়ে কুশিদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ নুর আজম বলেন,‘প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই আমাদের এই কর্মসূচি হচ্ছে। সাম্প্রদায়িক জন-বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই মিছিল।’
অন্যদিকে এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক যুব তৃণমূল সভাপতি শেখর সাহা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়েই চলেছে। বাংলা কে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবোই। মানুষ যে বিজেপির বিরুদ্ধে, তা এদিনেই এই মিছিলের ভিড়ই জবাব দিয়ে দিল।

প্রসঙ্গত, বর্তমানে বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হতে পাড়ে, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও রাজ্য বিজেপি এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে তৃণমূল এর আগেও বহুবার অভিযোগ করেছে বাংলা ভাগ করতে চায় বিজেপি। কার্যত পঞ্চায়েত ভোটের আগেই মাইলেজ পেতে চাইছে রাজ্যের শাসক দল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী