সময় কলকাতা ডেস্ক: তিনদিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাণাঘাটের হবিবপুর ছাতিমতলা মাঠে এই বৈঠক রয়েছে। ১২টা থেকে শুরু হবে এই বৈঠক।
প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনা ও করারও কথা রয়েছে তাঁর।
বুধবার রাজনৈতিক জনসভার পাশাপাশি বড় গোস্বামী বাড়ির রাস উৎসবে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনতে হবে’।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মতুয়া ভোট। গত বিধানসভা নির্বাচনে মতুয়াদের বড় একটা অংশের ভোটই চলে গিয়েছে বিজেপির কাছে। কার্যত সেই কারণে এবার মতুয়াদের ফের তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনতেই রাসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী