Home » ডিসেম্বরে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা শুরু হতে পারে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ডিসেম্বরে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা শুরু হতে পারে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক: ফের ডিসেম্বরে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিঁধলেন বিজেপিকে। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভায় একথা উল্লেখ করে প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিজেপির পালটা কটাক্ষ, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে ভুল বকছেন।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের ছাতিমতলা ময়দানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক চলাকালীন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে কথা বলেন তিনি। নদিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডিজি জানান, যেহেতু সীমান্তের জেলা নদিয়া, তাই তার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়। নানা ধর্মের মানুষের বাস। তাই সম্প্রীতি রক্ষাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মতুয়া ভোট। গত বিধানসভা নির্বাচনে মতুয়াদের বড় একটা অংশের ভোটই চলে গিয়েছে বিজেপির কাছে। কার্যত সেই কারণে এবার মতুয়াদের ফের তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনতেই রাসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

About Post Author