Home » ফের কি বিয়ের পিঁড়িতে মালাইকা

ফের কি বিয়ের পিঁড়িতে মালাইকা

সময় কলকাতা ডেস্ক: মালাইকা আরোরাকে নতুন জল্পনা বি টাউনে। ফের কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? যদিও এমনটাই শোনা যাচ্ছে বি টাউনের আনাচে-কানাচে।

সোস্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মালাইকা। খোলা চুলে রোমান্টিক লাজুক মালাইকাকে দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ বলে দিলাম!’ সঙ্গে একগুচ্ছ লাভ ইমোজি। এমন রহস্যপূর্ণ ক্যাপশন দেখেই অবাক ভক্তরা। তবে কি অর্জুন কাপুরের বিয়ের প্রস্তাবে রাজি হলেন মালাইকা! এমনটাই মনে করছেন নেটিজেনরা।

আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেক আগেই।তারপর থেকেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। ২০১৯ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যায় । অর্জুনের থেকে মালাইকা ১২ বছরের বড় হলেও তাদের প্রেমে বয়সের পার্থক্য বাধ সাধে নি। গত কয়েক বছর ধরেই মুম্বইয়ের এক ফ্ল্যাটে একসঙ্গে থাকেন অর্জুন-মালাইকা। নিজেদের মতো করে একান্তে সময় কাটান তারা। কয়েক মাস আগেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল।

তবে এবার বাকি জীবন একসঙ্গেই কাটাতে চান বলে জানিয়ে দিয়েছেন অর্জুন মালাইকা। আর তার পরেই মালাইকার এমন পোস্ট জল্পনা বাড়িয়েছে অনেকটাই। তবে কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, জল্পনা তুঙ্গে।

About Post Author