সময় কলকাতা ডেস্কঃ হিন্দি টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকালে জিমে ওয়ার্ক আউট করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন তাঁর অনুগামী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় স্টার জয় ভানুশালী এদিন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুর খবর প্রথম শেয়ার করেছেন।

হিন্দি ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধান্ত। ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘সুফিয়ানা ইশক মেরা’, ‘জিদ্দি দিল মানে না’, ‘ওয়ারিস’, ‘সাত ফেরে: সলোনি কা সফর’, ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো প্রথম সারির ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। ‘কিউঁ রিশতোঁ মে কট্টি বট্টি’ ধারাবাহিকে শেষবারের মত দেখা গিয়েছিল তাঁকে।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?