সময় কলকাতা ডেস্ক: সুখবর। মা হলেন বিপাশা বসু। আজই সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। কোল আলো করে এসেছে কন্যা সন্তান। খুশির জোয়ারে ভাসছে দম্পতি।
নিজেকে বেশ যত্নে রেখেছিলেন বিপাশা। চিকিত্সকের পরামর্শ মতই বিশ্রাম নিতেন তিনি। এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, করণ তাঁকে কোনও কাজ করতে দিতেন না। কারণ তিনি ভেতর থেকে খুব অসুস্থ ছিলেন।

বি-টাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা করণ সিং গ্রোভার। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘এলোন’-এ একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, আর তারপরেই প্রেম। ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার-এর পরিবারে আসতে চলেছেন নতুন অতিথি। কর্ণকে শেষ বার দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে। আর বিপাশা মিনি সিরিজ ‘ডেঞ্জারাস’-এ শেষবারের মত অভিনয় করতে দেখা গিয়েছিল।


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?