সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। শনিবার রাতে কম্পন অনুভূতি হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এবারও ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল বলেই জানা গিয়েছে। সুত্রের খবর,কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও। তবে বড়সড় ক্ষতি কিংবা হতাহতের খবর নেই। দিল্লি ছাড়াও শনিবার রাতের কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ড, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে। পাশাপাশি, নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ মন্ত্রক জানিয়েছে, বাজহাং জেলার পাতাদেওয়ালে রাত ৮ বেজে ১২ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রকৃত উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। একসপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি।

উল্লেখ্য,এর আগে গত ৯ নভেম্বর অর্থাৎ বুধবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। সূত্রের খবর, ২৪ ঘণ্টায় মোট তিনবার নেপালে কম্পন অনুভূত হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে।মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথম ভুমিকম্প অনুভূত হয়। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এরপর ফের রাত ৯.৫৮ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। তৃতীয়বার রাত ২টো নাগাদ ফের ভূমিকম্প হয়। এইসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬।
আর এই ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছিল ৬ জনের। একাধিক বাড়িও ভেঙ্গে পড়েছিল। সেসময়ও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে দিল্লিতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের মণিপুরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা